September 23, 2026, 12:50 am
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোহনগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে, আমরা একে অপরের চেয়ে ভালো করবো-বিএনপির সভাপতি সেলিম

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

আমরা জামায়াতের চেয়ে ভালো করবো, এবং জামায়াত আমাদের চেয়ে ভালো করবে। আমরা একে অপরের সাথে ভালো করার প্রতিযোগিতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একটি উন্নয়নশীল দেশে পরিনত করতে জামায়াত – বিএনপি দেশের কল্যানে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাবে।

রোববার মোহনগঞ্জ সৌখিন সেন্টারে মোহনগঞ্জ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন।

বিশিষ্ট ব্যাক্তি বর্গের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের নেত্রকোনা জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের ময়মনসিংহ মহানগরের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ।

সঞ্চালনা করেন, উপজেলা জামায়াতের সেক্ট্রেটারী মো : আবু জায়েদ।

বিশিষ্ট অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক মো ঃ গোলাম এরশাদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ