July 26, 2026, 8:26 pm
শিরনাম :
পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে নিজ বসতবাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১।

গ্রেফতারকৃত মাদক কারবারি ব্যক্তি হলেন মো. আলী হোসেন (২৩)। তিনি সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের এবরান আলীর ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এর অংশ হিসেবে গত ৭ মার্চ রাতে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য বের হয়। পরে ৮ মার্চ রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আলী হোসেন তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদক হেরোইন মজুদ রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল রাত ১টা ৫০ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আলী হোসেনকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করে।

এ সময় তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা ২০০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ