September 23, 2026, 12:22 am
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু পক্ষের সংঘর্ষে নিহত ১

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ই মার্চ) কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে মেশিনের ফর্মা বানানোকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামস্থ, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও সিকদার ওয়ার্কশপের মালিকের মধ্যে মেশিনের ফর্মা বানানোকে কেন্দ্র করে তর্ক বিতর্ক শুরু হয়। সে সময় অজ্ঞাতনামা কয়েকজন ভাই ভাই ওয়ার্কশপের মালিক, খলাপাড়া গ্রামের মো. নজরুল মোল্লার ছেলে সজীব মোল্লা (২৮) কে, এলোপাতাড়ি মারপিট শুরু করে। তখন সজীবের ডাক চিৎকারে ঘটনাস্থলের পাশে থাকা তার ফুফা একই গ্রামের মৃত তালেব আলী শিকদারের ছেলে মো. হবি সিকদার (৭০) আগাইয়া আসলে বিবাদীরা তাকেও মারধর করে জখম করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হবি সিকদারকে মৃত ঘোষণা করেন এবং সজীবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সম্পর্কে কালীগঞ্জ থানার এস.আই (নিঃ) মো. রিয়াদুল ইসলাম বলেন, দু পক্ষের সংঘর্ষে মৃতের সংবাদ পাইয়া মৃতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন কালীগঞ্জ থানার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এবিএল গেইটে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মারামারি কে কেন্দ্র করে হবি সিকদার (৭০) এক ব্যক্তির কালীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া পূর্বেই মৃত্যু হয়েছে, তবে এই বিষয় দুই জন কে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ