July 26, 2026, 7:09 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা-এর উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ রমজান (৪ মার্চ) বুধবার বিকাল ৫ ঘটিকায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে মাদ্রাসার দাতা, প্রতিষ্ঠাতা ও সহযোগিতার সাথে সম্পৃক্ত সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ দুআ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অত্র মাদ্রাসার সভাপতি মোহাঃ লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ-এর আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি তার বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শিল্পপতি ও নবাব গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আকবর হোসেন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম (সিআইপি), শিবগঞ্জ উপজেলার মেসার্স রিপন এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ খাইরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক এ্যাড, শফিক এনাতুল্লাহ প্রমুখ ।

বক্তারা মাদ্রাসার শিক্ষা বিস্তার ও অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দুআ পরিচালিত হয় এবং ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ