September 22, 2026, 11:51 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় রাজশাহী কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন রাজশাহী কলেজ মসজিদের ইমাম।

প্রধান বক্তার বক্তব্যে মাহফুজুর রহমান রিটন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো এবং গত জুলাই আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই এদেশের মানুষ নিরাপদ। বিএনপির ৩১ দফা রূপরেখা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন আনবে।”

তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে সুযোগ খোঁজার চেষ্টা করছে। আগামীতে শিক্ষাঙ্গন ও ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ মো. ইউনুস আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েত ই-আফরোজ।

রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক আক্তার হোসেন অপু, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, কাউসার হামিদ ও মুজাহিদ আরাফাতসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ