July 27, 2026, 2:50 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

নেত্রকোণায় প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা জেলা

প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের, মালয়েশিয়া প্রবাসী মোকাররম খান তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা করেছেন। 

মামলাসূত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার  পুকুরিয়া গ্রামের আব্দুল জলিল খানের মালয়েশিয়া প্রবাসী ছেলে মোকাররাম খানের সাথে গত ২০১৯ সালের ২৯ জুলাই পারিবারিকভাবে পাশ্ববর্তী দুর্গাপুর উপজেলার বড়বাট্টা গ্রামের মোঃ বজলুর রহমান খানের মেয়ে মোছাঃ লাকী খানমের বিয়ে হয়।

কিছুদিন সংসার করার পর মোকাররাম আবারও মালয়েশিয়া চলে যায়। মোকাররাম খান তার স্ত্রীকে কয়েকবার মালয়েশিয়ায় নিয়ে যান। কিন্তু তিনি সেখানে, স্বামীর সাথে না থেকে দেশে ফিরে আসেন এবং লাকী খানম বাবার বাড়ি চলে যান এবং সেখানেই বসবাস করতে থাকেন। মালয়েশিয়া থেকে স্ত্রীর ব্যাংক একাউন্টে টাকা পাঠাতেন মোকাররাম খান। পাঠানো টাকা স্বামীর পরিবারে খরচ না করে লাকী তার বাবার কাছে দিয়ে দিতেন এবং শশুর শাশুরির সাথে খারাপ ব্যবহার করতেন।

এ ঘটনায় আব্দুল জলিল খানের ছেলে মোজাম্মেল হক খান বাদী হয়ে নেত্রকোণার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে লাকী খান ও তার বাবা মোঃ বজলুর রহমান খানের বিরুদ্ধে মামলা(ফৌঃকাঃবিঃ ১০০ ধারার বিধান মতে দরখাস্ত নং ১৭৬/২০২৫) দায়ের করেন।

এর প্রেক্ষিতে বিষয়টি মীমাংসার জন্য গত বছরের ২৫ জুলাই লাকী খানম ও বজলুর রহমান খান আব্দুল জলিল খানের বাড়িতে যান। রাতের খাবার খেয়ে সকলেই ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে ওইদিন রাত ৪টার দিকে বাদী আব্দুল জলিল খান ঘুম থেকে উঠে দেখতে পান ছেলের বউ ও তার বাবা ঘরে নেই। তিনি আরও দেখতে পান ঘরের আলমারীর ড্রয়ার ভাঙ্গা। সেখানে ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার ছিল সেগুলোও নেই।

পরবর্তীতে এঘটনায় কলমাকান্দা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লাকী খান ও তার বাবা মোঃ বজলুর রহমান খানের বিরুদ্ধে মামলা (কলমাকান্দা থানার সি.আর নং- ২০৬/২০২৫ ধারা ৩৭৯/৩৪ পেনাল কোড এবং কোর্ট স্মারক নং- ২৫৫/২৫ তারিখ: ১১/০৮/২০২৫)  দায়ের করেন।

এবিষয়ে জানতে চাইলে মালয়েশিয়া প্রবাসী মোকাররম খান জানান, লাকি খানম বিয়ের পর থেকেই আমার পরিবারের লোকজনদের সাথে খারাপ ব্যবহার করে আসছে। পাশাপাশি আমার প্রবাস জীবনের সমস্ত উপার্জন কৌশলে নিয়ে পালিয়ে গেছে, আমরা আদালতের দ্বারস্থ হয়েছি, সুবিচার চাই।

এব্যাপারে লাকী খানমের পক্ষ থেকে তার পিতা বজলুর রহমান খান জানান, কলমাকান্দা থানার সেকেন্ড অফিসার মোটা অংকের টাকা খেয়েছে আমাদের কাছ থেকে,  আমরা তার বিরুদ্ধে মামলা করবো। মোকাররমের সব অভিযোগ মিথ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ