July 27, 2026, 6:33 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

নেত্রকোনায় কিশোরী নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কিশোরী নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ১৫ বছরের কিশোরী নিখোঁজের ঘটনায় নেত্রকোণা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবার।

নেত্রকোনা মডেল থানার বাসিন্দা নিখোঁজ কিশোরীর বড়ভাই সৌরভ চন্দ্র সরকার জানান,   সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ মিঃ দুপুর আনুমানিক ১২ টা থেকে নেত্রকোনা থানাধীন মেদনী দিগজান এলাকা থেকে আমার বোন নিখোঁজ হয়েছে। পাড়া প্রতিবেশি ও আশেপাশের সব জায়গায় খোঁজ নিয়ে তার কোন সন্ধান পায়নি পরে আমরা নেত্রকোনা মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছি। আমরা খুব উদ্বিগ্ন, আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা করছি।

বড় বোন ইরানি সরকার জানান, আমার ছোট বোন ঝিলি রানী সরকার নেত্রকোনা বড়ওয়ারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। গত কিছুদিন যাবত সে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন না করতে পারায় সব সময় মন খারাপ করে থাকতো। শিক্ষকসহ অনেকের কাছে বারবার বারবার গিয়েও সে রেজিস্ট্রেশন করতে না পারায়  খাওয়া-দাওয়াও ঠিকমতো  করতো না। এখন গত সোমবার থেকে সে নিখোঁজ, আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ  গণমাধ্যমেরও সহযোগিতা চাই।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গলবার রাতে জানান, এ বিষয়ে খবর নিয়ে যাচাই-বাছাই করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ