September 22, 2026, 7:08 pm

বিমানের এমডি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা এলাকায় নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা থানা পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমদ।

তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের করা একটি মামলায় সাফিকুর রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় আদালত মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অপর দুই আসামি হলেন— সাফিকুর রহমানের বাসায় কর্মরত গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

উল্লেখ্য, মো. সাফিকুর রহমান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি হিসেবে নিয়োগ পান।

ড. মো. সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এ ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ), পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট) এবং পরিচালক (বিপণন ও বিক্রয়)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজারভেশন ও কার্গো বিভাগে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ