September 22, 2026, 8:39 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী

মোঃ নাজমুল ইসলাম শামীম, মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মোশাররফ হোসেন ভ‚ঁইয়ার সভাপতিত্বে ও এডভোকেট কামাল হোসেন শাহিন, জাহিদুল ইসলাম মুজাহিদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা এম. এ. কাশেম, সাবেক সুপার মাওলানা নুরুল গনি। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র এইচএম হানিফ, খায়ের উদ্দিন মাসুক, ইলিয়াস উদ্দিন মাসুদ, দেলোয়ার হোসেন। এসময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্বে স্মৃতির পাতায় ফিরে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের পুরোনো দিনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে অনেকের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে।

বক্তারা বলেন, এ ধরনের পুনর্মিলনী আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। একই সঙ্গে এটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার সাবেক সুপার মাওলানা নুরুল গনির হাতে সম্মাননা তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ