July 26, 2026, 12:49 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

মোঃ জিয়ান, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৩নং বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে মানববন্ধন করেছেন। এতে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা সুরাইয়া বেগমের বিরুদ্ধে অসদাচরণ, সেচ্ছাচারিতা, অনিয়ম ও বিভিন্ন দূর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবি জানান।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আগে শিক্ষিকার বিভিন্ন অনিয়মের অভিযোগে তার অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা জানান, অভিযুক্ত শিক্ষিকাকে অত্র বিদ্যালয় থেকে অপসারণ না করা পর্যন্ত কোনও শিক্ষার্থী বিদ্যালয়ের ক্লাসে যাবেনা। এ আন্দোলনের ফলে দুইদিন ধরে বিদ্যালয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।

শাবনাজ আক্তার নামের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর অভিবাবক বলেন তার তিনজন শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়ালেখা করেন।তিনি খুব কষ্ট করে তাদের পড়ালেখার খরচ চালান। তিনি বছরের শুরুতে বাচ্চাদের স্কুল ড্রেস বানিয়ে ফেলেন, কিন্তু প্রায় ২৫ দিন পর শিক্ষিকা নতুন কালারের ড্রেস বানানোর জন্য বাচ্চাদের চাপ দেন।

বাচ্চাদের পুনরায় ড্রেস বানাতে তার কষ্ট হবে জানালে শিক্ষিকা সুরাইয়া বেগম তাকে এতো বাচ্চা কেন পয়দা দিয়েছেন তা প্রশ্ন করে অপমান করেন।

১ম শ্রেণির শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদের মা জানান, ১ম শ্রেণির শ্রেণির কক্ষ বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় থাকায় বাচ্চাদের উঠা- নামা করতে খুব কষ্ট হয়, তাই তিনি প্রধান শিক্ষকিকাকে নিচ তলায় পাঠদান করানোর জন্যে অনুরোধ করেন। কিন্তু নিচ তলায় পর্যাপ্ত কক্ষ খালি থাকার পরেও তিনি তার স্বীদ্ধান্তে অনড় থাকেন। এ ব্যাপারে বিগত ২৭,০১,২৬ইং বেশ কয়েকজন অভিবাবকসহ তিনি কথা বলতে গেলে প্রধান শিক্ষকিকা তাদের সাথে রূঢ় ব্যবহার করেন।

১ম শ্রেণীর শিক্ষার্থী সারা আক্তারের মা বলেন, একপর্যায়ে শিক্ষিকা বলেন তাদের কে তাদের বাচ্চাসহ স্কুল থেকে বের হয়ে যেতে বলেন, না হয় ঘার ধরে বের করে দিবেন।

২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোফাজ্জল হুসেন বলেন, এই শিক্ষিকার বিরুদ্ধে এসমস্ত অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও অনেকবার এরকম ঘটনা ঘটেছে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সামাল দিয়েছেন। কিন্তু এবার পরিস্থিতি তাদের পক্ষে সামালানোর বাইরে চলে গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, তিনি তদন্ত সাপেক্ষে দ্রুত এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ