September 22, 2026, 9:16 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আল-হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মোঃ নাজমুল ইসলাম শামীম, মিরসরাই প্রতিনিধি

আল-হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ফেরদৌস হোসেন মহোদয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শাহ আলম মহোদয়, আল-হেরা সংস্থার সভাপতি জনাব হেলাল উদ্দিন মেম্বার এবং সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিয়া উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, এবারের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৬৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারইয়ারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ডা. একরামুল হক, ইস্টার্ন ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর পরিচালক জনাব আবু সাঈদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০২৫ শিক্ষাবর্ষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মাধ্যমিক শাখায় সহকারী শিক্ষক জনাব শহিদুল ইসলাম এবং প্রাথমিক শাখায় জনাব মনোয়ারা আক্তারকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সর্বোচ্চ উপস্থিতির জন্য প্রাথমিক ও মাধ্যমিক শাখার মোট আটজন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান শিক্ষক আরও জানান, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা চালু করা হবে, যাতে শিক্ষার্থী বিদ্যালয়ে পৌঁছালে অভিভাবকদের মোবাইলে এসএমএস পৌঁছাবে। একই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আইডি কার্ড চালু করা হবে।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ