July 26, 2026, 10:41 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবককে গ্রেফতার করেছে।

গতকাল ১৬জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অভিযান চালিয়ে লাভরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৩৫ কেজি গাঁজা, ১০হাজার পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল, ১হাজার ৩৩১ বোতল ফেনসিডিলের ন্যায় ইস্কাব উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের আমানউল্লাহর ছেলে তানজিদ হাসান(২৮), আলাউদ্দিনের ছেলে রিফাত মিয়া(১৮), রোকন উদ্দিন ছেলে রিদুল মিয়া(২৩)।

রূপগঞ্জ আর্মিক্যাম্পের মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাভরাপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ