September 22, 2026, 9:55 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোহনপুর সরকারি কলেজে নবীন বরণ, বিদায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণী ও অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ, বিদায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬, অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি কলেজ চত্তরে সকাল ১০,০০ টার সময় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোঃ বানী ইয়ামিন বখতিয়ার, পরিচালনা করেন অধ্যাপক মফিজুর রহমান মধু। অনুষ্ঠানটি আহ্বায়ক হিসাবে পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।

এই সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক জি,এ,এম আব্দুল আওয়াল, সেক্রেটারী আব্দুল গফুর মৃধা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাহিন আকতার সামসুজ্জোহা, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ভূমিদাতা, অভিভাবক, সূধীজন এবং অত্র কলেজের সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ