September 23, 2026, 6:58 am
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক চারজন

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দুরছড়ি পুলিশ ফাঁড়ির এসআই সুজন দেবের নেতৃত্বে একটি সক্রিয় দল বাঘাইছড়ি থানার আওতাধীন খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি শাক্যকুল বৌদ্ধ বিহারের বটতলা সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। অভিযান চলাকালে ৯টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর– ০২ এবং দায়েরের তারিখ– ১৪ জানুয়ারি ২০২৬ ইং।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মোঃ সিরাজ হোসেন (২৮), মোঃ রাকিবুল (১৯), মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ শহিদুল ইসলাম (৩০)।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দীন মজুমদার বলেন, মাদক নির্মূলে বাঘাইছড়ি থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সফলতা এসেছে এবং আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ