September 23, 2026, 12:55 am
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ ২ জনকে আটক করেছে জামালপুর র‌্যাব-১৪

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি চাইনিজ কুড়াল ও একটি মোটরসাইকেল সহ ২ জনকে আটক করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৪ এর জামালপুর সিপিসি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাবের জামালপুর ক্যাম্প কমান্ডার মেজর আসিফ আল রাজেক।

ব্রিফিংয়ে তিনি জানান , রোববার ভোরে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নালিতাবাড়ি উপজেলার বারোমারী মিশন এলাকায় অভিযান পরিচালনা করেন। সফল অভিযানে ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি চাইনিজ কুড়াল, একটি মোটরসাইকেল সহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- শামীম মিয়া (২০) ও সামিদুল ইসলাম (১৯)। তারা দুজনই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।

এঘটনায় র‌্যাবের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর আসিফ আল রাজেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ