September 23, 2026, 12:22 am
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

র‌্যাব-১৪ এর অভিযানে ৩৫ বোতল নিষিদ্ধ বিদেশি মদসহ ১ মাদক কারবারি গ্রেফতার।

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ জানুয়ারী ২০২৬ অনুমান বিকেল ৩ টায় ময়মনসিংহের কোতোয়ালী থানার চরকালিবাড়ীস্থ শম্ভুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন ময়মনসিংহ-শেরপুরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।

উক্ত চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা ক্রাউন ডিলাক্স যাত্রিবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে যাত্রিদের ব্যাগসহ অন্যান্য মালামাল তল্লাশী করে।

তল্লাশীর সময় মাদককারবারি দয়াল রায় (৪৫), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর এর হেফাজতে থাকা কাঁধব্যাগে বিদেশি মদ সহ তাকে আটক করে।

ধৃত মাদক কারবারিকে অধিকতর জিজ্ঞাসাবাদে বাসের যাত্রিদের মাল রাখার লকারে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে এবং দেখানো মতে ৩৫ বোতল বিদেশীমদ ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ৩৫ বোতল বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ০৩ লক্ষ ৫০ হাজার টাকা।
ধৃত মাদকাকারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় আলমতসহ মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ