July 27, 2026, 12:48 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

র‍্যাব-১৪ এর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

র‍্যাব-১৪ এর অভিযানে ৯৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারি রাজা মোল্লা(৩৪) গ্রেফতার।

সদর কোম্পানি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ২৯ ডিসেম্বর ২০২৫ অনুমান রাত অনুমান ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা থানাস্থ ঢালী ভবনের বিপরীতে গফরগাঁও হতে ভালুকাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে মিনি কাভার্ড ভ্যান সহ ড্রাইভারকে আটক করে।

উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত চালক বেশে মাদক কারবারি মোঃ রাজা মোল্লা(৩৪), থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জকে জিজ্ঞাসাবাদে কাভার্ড ভ্যানের মধ্যে অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে।

তার দেওয়া তথ্যে ও দেখানো মতে মিনি কাভার্ড ভ্যানের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৯৬ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করতঃ বহনে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যান ও ০১ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

ধৃত মাদক কারবরির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামত সহ মাদক কারবারিকে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ