September 24, 2026, 12:39 am
শিরনাম :

ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের বার্ষিক পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজবাড়ী জেলা শহরে অবস্থিত রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনু্‌ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চায়না রানী সাহা, সহকারী শিক্ষক আক্তার হোসেন খান, দেবাশীষ গোষ্মামী, মো. আব্দুল হাকিম, মো. আব্দুল মজিদ, আছলেহা খাতুন, আনোয়ার হোসেন খান মুকুল, আইরিন সুলতানা, তাহমিনা সুলতানা, বন্যা শিকদার, কণা খাতুন, রূপালী মন্ডল, তিথি ঘোষ, সাগর মৈত্র, মো. রাজীব হোসেন, মার্থা কর্মকার, অভিভাবক মো. রেজা ও শারমিন বেগম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মাথা উচু করে বাঁচার জন্য মানসম্মত ও উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই। তাই প্রত্যেকের উচিত লেখাপড়ার প্রায়োগিক দিকগুলো অনুসরণ করার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়া।

তারা আরও বলেন, বার্ষিক ফলাফল হচ্ছে সারাবছর পাঠ্যবই পড়ে যে পুথিগত জ্ঞান অর্জন করা হয়েছে তারই বহিঃপ্রকাশ। যার প্রতিটি অধ্যায়েই রয়েছে ভবিষ্যতের জন্য প্রায়োগিত জ্ঞান। তাই সকলেরই উচিত বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থেকে প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করা। তাহলেই কেবল প্রাতিষ্ঠানিক ভালো ফলাফল অর্জন করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ