July 26, 2026, 6:30 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

উখিয়ায় দুষ্টুমির কথায় কেড়ে নিল একটি প্রাণ

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় দুষ্টুমির ছলে নাস্তা খাওয়াতে বলাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিঘির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিঘির বিল এলাকার বাড়ির পাশের একটি ঝুপড়ি চায়ের দোকানে নাস্তা খাওয়ানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ২০ বছর বয়সী যুবক রিফাত হঠাৎ ঘুষি মারেন ছৈয়দ হোসাইন নামের ওই ব্যক্তিকে। ঘুষির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নিহত ছৈয়দ হোসাইন (৫০) দিঘির বিল এলাকার মৃত আব্দু রশিদ মিয়াজির ছেলে। অপরদিকে অভিযুক্ত রিফাত (২০) একই এলাকার নুরুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই অভিযুক্ত রিফাত পালিয়ে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ