July 26, 2026, 6:27 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

জেলায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

(২১ ডিসেম্বর) রবিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ বছর পূর্তির উৎসবের সূচনা হয়। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। অত্র বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— সাবেক ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম, সাবেক ছাত্র সফিকুল ইসলাম ভোতা, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া,সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ সহ বিশিষ্টজনরা। সূচনা বক্তব্য দেন উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান মুকুল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ