November 1, 2026, 8:16 pm

আলজেরিয়ার প্রেসিডেন্ট বরাবর আমীরে জামায়াতের চিঠি হস্তান্তর

আর্ন্তজাতিক ডেস্ক

আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের লেখা আলজেরিয়ার প্রেসিডেন্ট বরাবর একটি চিঠি দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে হস্তান্তর করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১ নভেম্বর) ঢাকার নিকুঞ্জে অবস্থিত লে মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে চিঠিটি হস্তান্তর করেন।
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি ও তাঁর সহধর্মিণী মিসেস মেরিয়েম সাইদানি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
জামায়াত আমীরের চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার কূটনৈতিক যোগাযোগ, দু দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু, সাবিকুন্নাহার মুন্নি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর ছাড়াও জামায়াতে ইসলামীর পক্ষে আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ