November 1, 2026, 1:31 pm

কয়রায় জমি নিয়ে বিরোধের জের সংবাদ সম্মেলন

জি,এম, রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং বসতবাড়ির সীমানার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আয়ুব আলী সানা।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

আয়ুব আলী সানা উপজেলার ঘুরাকাটি গ্রামের মৃত শওকত আলী সানার ছেলে। লিখিত বক্তব্যে তিনি জানান। প্রতিপক্ষ তার বিরুদ্ধে বাড়ির বেড়া ভাঙচুর ও মারধরের মতো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে মামলা দায়ের করেছে বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় কয়রা থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে ওই অভিযোগের ভিত্তিতে কয়রা আদালতে তাকে অভিযুক্ত করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু জামিনে বের হওয়ার পরও প্রতিপক্ষের হয়রানি বন্ধ হয়নি। বরং মামলা ও পায়তারা অব্যাহত রেখে তাকে বিভিন্ন ধরনের গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে আয়ুব আলী সানা আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ শুধু তাকে হয়রানিই করছে না, তার বাবার কাছ থেকে ৪১ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বাড়ি থেকে মালামাল চুরির ঘটনা ঘটছে এবং তার বাড়ির সীমানার প্রায় দুই হাত জায়গা জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মামলা দিয়ে তাকে সামাজিক ও আর্থিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া এই বিষয় নিয়ে বিরোধী পক্ষরা অপপ্রচার চালাচ্ছে।

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা এবং হয়রানি থেকে রেহাই পেতে সাংবাদিক ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। সেই সাথে সঠিক তদন্তের দাবি জানিয়েছে তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ