September 22, 2026, 8:36 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ শুরু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় কৃষকদের ডাটাবেজ তৈরি ও ডিজিটাল সুবিধার আওতায় আনতে স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলার ৪ নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়নের একটি ব্লকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহিন আকন, সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই তথ্য সংগ্রহ ও ডিজিটাল এন্ট্রির কাজ চলমান থাকবে। সদর ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম সরাসরি কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে মাঠপর্যায়ে এই তথ্য সংগ্রহ ও নিবন্ধন করছেন।

​কার্যক্রমের বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বশির জানান, সঠিক তথ্য নিশ্চিত করতে প্রতিটি পরিবারের কৃষক ও কৃষাণীর নিজস্ব এবং স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি, নিবন্ধিত মোবাইল নম্বর ও জমির মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ডিজিটাল ডাটাবেজে যুক্ত করা হচ্ছে।

​কৃষকদের সুবিধার কথা উল্লেখ করে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, “এই স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকেরা সরাসরি সরকারের আর্থিক প্রণোদনা পাবেন। এ ছাড়া ন্যায্যমূল্যে সার-বীজ প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণ এবং সরাসরি ডিজিটাল কৃষি পরামর্শ পাওয়ার পথ সুগম হবে।”

​কৃষি খাতের আধুনিকায়নে এটিকে একটি সময়োপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম।

তিনি জানান, সারা দেশের ন্যায় কাঁঠালিয়াতেও কৃষক স্মার্ট কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ৪ নং ব্লোকে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

​তিনি আরও বলেন, “শুধুমাত্র যারা প্রত্যক্ষভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত, তারাই এই সুবিধার আওতায় আসবেন। প্রতিখানা (পরিবার) থেকে একটি করে কার্ড প্রদান করা হবে।” সঠিক তথ্য প্রদান করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এই কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার জন্য এলাকার কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ