September 22, 2026, 8:36 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রেড রোডে অত্যাধুনিক দমকল গাড়ির মহড়া

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

২২শে সেপ্টেম্বর মঙ্গলবার, ঠিক দুপুর একটাই, রেড রোডে চলছে অত্যাধুনিক ১৩৭ টি দমকল গাড়ির মহড়া। অঘটন থেকে বাচাতেই এই নতুন গাড়ি এসেছে।

দুর্গা পুজো আসন্ন, তাই পূজা মন্ডপকে সুরক্ষিত রাখতে, সাধারণ মানুষের মনে ভরসা জাগাতে এই অত্যাধুনিক গাড়ি আনা হয়েছে, জাতি দুর্ঘটনা ঘটার আগেই, এই গাড়ি ঘটনা স্থলে পৌঁছে যেতে পারে।

আগামীকাল অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বর ঠিক দুপুর এক টায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই গাড়িগুলি শুভ সূচনা হবে, তারই প্রস্তুতি চলছে আজ রেড রোডে।

আসন্ন দুর্গাপূজায় দমকলমন্ত্রী ছাড়পত্র পেতে বিভিন্ন রকম বিধি নিষেধ আরোপ করেছেন। তাই অত্যাধুনিক গাড়িগুলি আনা হয়েছে সাধারণ মানুষের সুরক্ষার জন্য, যাহাতে কোনরকম বিপদ না ঘটে।
গাড়ি গুলিতে রয়েছে লেডার ও ইমপ্রোভাইস পাওয়ার হোস পাইপ, যেখানে আগের গাড়ির তুলনায় দুইগুণ ও তিনগুণ হোর্সপাইপ গুলির পাইপ গুলির স্পিড রয়েছে।

আগামীকালের প্রস্তুতি ও মহড়া দমকল কর্মীদের মধ্যে। তাহারা দেখে নিচ্ছেন গাড়িগুলির বিভিন্ন বিষয়। উপস্থিত রয়েছেন দমকল অফিসারেরা, তবে মোরা শুরুর আগে দমকলকর্মীরা বিউগল ব্যান্ড বাজিয়ে শুভ সূচনা করেন।

এরপর একে একে ফায়ার বাইক সহ দমকল গাড়ি গুলি সারিবদ্ধভাবে এগিয়ে চলে রেড রোড ধরে,

আপনারা জানেন, কিছুদিন আগে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল, যাহাতে আর না ঘটনা ঘটে, এবং সমস্ত পুজো সুরক্ষিত থাকে, কোন দুর্ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে সেখানে যাতে পৌঁছে যেতে পারে তাই এই নতুন গাড়ি গুলি আনা হয় এবং তারই মহড়া চলছে। শুধু দুর্গাপূজা নয়, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো , পুজোকে সুরক্ষিত রক্ষার জন্য দমকল কর্মীরা প্রস্তুত থাকবেন এবং বিপদ ঘটার সাথে সাথে সেখানে ঝাঁপিয়ে পড়বেন।। যাহাতে বড় দুর্ঘটনা না ঘটতে পারে।

তাই আগামীকালের অনুষ্ঠান কে কেন্দ্র করে চলছে , বৃষ্টির মধ্যেও কাজ শেষ করার তোর জোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ