September 22, 2026, 9:53 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাগমারায় জামায়াতের নেতাকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক জামায়াতের রুকন সুলতান আলীকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। এই ঘটনার প্রতিবাদে জামায়তের পক্ষ থেকে বুধবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন লিখিত বক্তব্যে দাবি করেন, পবা উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী (রুকন) অধ্যাপক সুলতান আলীকে মঙ্গলবার বিকেলে হাট খুঁজিপুর বাজারে এলাকার কয়েকজন বখাটে পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এই ঘটনায় রাতেই এলাকার বখাটে শহিদুল ইসলাম, মিষ্টার ও জেকের আলীর বিরুদ্ধে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু এখনও কেউ ঘেফতার হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সূরা সদস্য অধ্যক্ষ আশরাফুল হক, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক বাবুল হুসাইন, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাষ্টার আফজাল হোসেন ও নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর মমতাজ উদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ