September 22, 2026, 11:30 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে খেলাফত শ্রমিক মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ ২০২৬) ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ অডিটোরিয়াম হলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা সাঈদ আহমাদ সাঈফী, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বলেন, রমাদান হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ , রমজান ত্যাগের মাস, এই রমজান থেকে আমাদের ত্যাগ শিখতে হবে। সেহেরি,ইফতার,তারাবির মাধ্যমে আমাদের জিবন গঠন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঠাকুরগাঁও শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান জনাব মো. ফজলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইসমাঈল বিন হায়দার এবং বাংলাদেশ খেলাফত মজলিস পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি আমানুল্লাহ আমান।

আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, শ্রমিকদের অধিকার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, শ্রমিক নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ