July 26, 2026, 8:20 pm
শিরনাম :
পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী

বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনা

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এঘটনায় রায়পুর গ্রামের মৃত মির্জা মমিনুল হকের ছেলে কোরবান আলী (৩৩) বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগূত্রে জানা যায়, রায়পুর গ্রামের আবুল হাসেম (৫৮) ও তার পরিবারের সদস্যদের সাথে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে হামলার শিকার হয়েছে কাঞ্চন দত্ত মজুমদার।

কোরবান আলী প্রতিদিনের কাগজকে বুধবার (১১ মার্চ) বিকেলে বলেন, কথাকাটির জেরে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ধারালো দা, লোহার রড, লোহার শাবল ও বাঁশের লাঠি নিয়ে বসত বাড়ীর উঠানে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হামলা চালায় আবুল হাসেমের ছেলে মাসুদ ও মাজহারুল।

এঘটনায় নগদ ৬৭ হাজার টাকা ও ১৫ হাজার টাকা মূল্যের গাছগাছালির ক্ষয়ক্ষতি হয় বলেও দাবি করেন কোরবান আলী।

এদিকে এঘটনায় আহত কাঞ্চন দত্ত মজুমদার নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

এব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলামের কাছে বুধবার (১১মার্চ) জানতে চাইলে তিনা প্রতিদিনের কাগজকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ