July 26, 2026, 5:56 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রাজশাহী সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠান আজ মঙ্গলবার ১০ মার্চ বিকালে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম এম.পি আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার হোসেন এম.পি সদস্য সচিব, এনসিপি। মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এনসিপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল), এনসিপি, সারজিস আলম

এড. তারিকুল ইসলাম আহ্বায়ক, জাতীয় যুবশক্তি, মাজহারুল ইসলাম ফকির আহবায়ক জাতীয় শ্রমিক শক্তি, জাহিদ আহসান সভাপতি জাতীয় ছাত্রশক্তি ।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শরীফ উসমান হাদী হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে এবং তা হতে হবে ন্যায়বিচার। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপ স্টেট ও দেশি-বিদেশি চক্রদেরও আইনের আওতায় আনতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম আরোও বলেন, ঋণখেলাপিদের সংসদে স্থান দিয়ে এবং ‘ফ্যামিলি কার্ড’ দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন সম্ভব নয়। তিনি আরও বলেন, “১২ মার্চ ফ্যাসিস্ট দলের দোসর রাষ্ট্রপতির বক্তব্য শুনতে আমরা সংসদে যাব না। আমরা সংসদে যাব গণভোটে বিপুল সংখ্যক মানুষের যে রায় এসেছে তার বাস্তবায়ন, উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে।”

ইফতারের পূবে সমাবেশে বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, এখনও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও নির্বাচনী কারচুপি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠন করা হয়েছে।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে যারা থাকবেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কমিটিতে স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছিল। তিনি বলেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাউকে কোনো ধরনের পায়তারা করতে দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ