September 23, 2026, 6:55 am
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ১. কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের সুলতান উদ্দিন শেখের পুত্র মো. সোলাইমান শেখ (৪৪), ২. একই ইউনিয়নের বেরুয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র সোহরাব হোসেন (২৬)।

ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় পৃথক দুই মামলায় সোলাইমান শেখ ও সোহরাব হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যাহার মামলা নং- ৪৬/২৬ ও ৪৭/২৬, তারিখ- ২৭/০২/২০২৬ ইং।

এ সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন,

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে দুটি মামলায় এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ