September 22, 2026, 10:53 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশে ফের চাঁদাবাজি ও সন্ত্রাসের উত্থান-দোষীদের আইনের আওতায় আনার আহ্বান : এহসানুল মাহবুব জুবায়ের

এস এম আরাফাত হোসাইন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় চাঁদা না পেয়ে ঠিকাদারকে নির্যাতন চালানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৪ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “গত শুক্রবার ২০ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার ঠিকাদার নিজাম উদ্দিনকে ইফতারের পর মসজিদ থেকে তুলে নিয়ে আটক করে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে ৪/৫ ঘণ্টা ঝুলিয়ে নির্যাতন চালিয়ে মারাত্মকভাবে আহত করে। আমি এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, ঠিকাদার জনাব নিজামউদ্দিন সাংবাদিকদেরকে জানিয়েছেন যে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ফয়েজ আহমেদ শাহিন কিছু দিন যাবৎ তার কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে ফয়েজ আহমেদ শাহিন ও তার ক্যাডার বাহিনী তাঁকে গত ২০ ফেব্রুয়ারি ইফতারের পর মসজিদ থেকে ধরে তাদের টর্চার সেলে নিয়ে যায়। সেখানে তারা তাঁর হাত-পা ও মুখ বেঁধে উলটো করে ঝুলিয়ে ৪/৫ ঘণ্টা নির্যাতন চালায়। ফলে তাঁর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে সন্ত্রাসীরা হাসনাবাদ পোস্তগোলা ব্রিজের নীচের রাস্তায় তাঁকে ফেলে চলে যায়।
তিনি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ