September 23, 2026, 9:26 am
শিরনাম :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরন

মোঃ জিয়ান, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি হাজারো শ্রদ্ধা ও ভালবাসায় মোহনগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

কর্মসূচির একটি শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাল্টিপারপাস হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরডিও মামুনর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায়  মোহনগঞ্জ উপজেলা ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টার সহ আরো যারা ভাষা সৈনিক ভাষায় জন্য জীবন দিয়েছেন, তাদের  প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি এমএ কাদের, অফিসার ইনচার্জ মো: হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক মো : গোলাম এরশাদুর রহমান, জামায়াতের ইসলামীর উপজেলা আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, ডা: আব্দুর রহিম, মহিলা কলেজের অধ্যক্ষ মুখলেছুর রহমান প্রমুখ।

বক্তারা ভাষার গুরুত্বপূর্ণ দিক ও ভাষা অর্জনের ইতিহাস তুলে ধরেন।  আলোচনা শেষে  দিবস উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ করা হয়।

এর আগে ২০ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে স্থানীয় শহিদ মিনারে পুস্তকস্থবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তি যোদ্ধা, উপজেলা বিএনপি,পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, সমাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ