September 23, 2026, 9:28 am
শিরনাম :

মোহনপুরে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টায় শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে দিবসটি উদযাপনের কর্মসূচি শুরু হয়। ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার ও কর্মকর্তাগণ।

এরপরেই রাজশাহীর পবা- মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন এর পক্ষ থেকে তার প্রতিনিধি দল পুস্পস্তবক অর্পন করেন।

এর পরেই থানা অফিসার ইনচার্জ ওসি এস,এম মঈনুদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স পুস্পস্তবক অর্পন করেন। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, এরপর উপজেলা বিএনপি পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সহ যুবদল,কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতাকর্মী বৃন্দ।

এছাড়াও মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পুস্পস্তবক অর্পন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ