July 27, 2026, 5:23 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

সীতাকুণ্ডে ৪৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে কোন কোন কেন্দ্রে সহিংসতার আশংকা; ফোর্স বাড়ানোর দাবী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে ৪৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে কোন কোন কেন্দ্রে সহিংসতার আশংকা আছে বলে পর্যাপ্ত পরিমাণ ফোর্স বাড়ানোর জন্য ভোটাররাসহ অভিজ্ঞ মহল জোড়ালো দাবী জানিয়েছেন।

বিভিন্ন ইউনিয়ন ঘুরে ভোটার ও অভিজ্ঞ মহলের কাছ থেকে জানা যায়, আসন্ন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আংশিক আকবর শাহ্ থানা ও পাহাড়তলী থানা) আসনের নির্বাচন আরেক দিন পর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট।

এই ভোটকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার একাধিক ভোট কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা, উদ্ধেক ও উৎকণ্ঠা বাড়ছে। কারণ অত্র আসনে ঝুঁকির তালিকায় আছে ৪৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রের মধ্যে কোন কোন কেন্দ্রে সংঘর্ষ, মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা আছে। স্থানীয় সূত্রে আরো জানায়, অতীত নির্বাচনের অভিজ্ঞতা, রাজনৈতিক বিরোধ, প্রভাবশালী মহলের আধিপত্য বিস্তার এবং ভোট কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

এসব কারণে বেশ কয়েকটি কেন্দ্রে এবারও সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়। যার ফলে বিএনপি জামায়াত উভয়ে শক্তিশালী সংগঠন বিধায় কেন্দ্রে ভোট প্রদান বা ভোটারদের আনা নেয়াকে কেন্দ্র করে সহিংসতার দেখা দিতে পারে। এ নিয়ে বর্তমানে ভোটারদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বক্ষণিক নজরদারীর পরিকল্পনা হাতে নেয়। সর্বোপরি সচেতন মহলের ধারণা, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি আরো জোড়ালো ভূমিকা গ্রহণ করতে হবে। সুতরাং অবাধ, সুষ্ঠু ও নির্ভীক ভোট গ্রহণ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে আরো জোড়ালো নিরাপত্তা ব্যবস্থা জরুরী।

৪৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো হল – ১০নং সলিমপুর ইউনিয়নে ৮টি, ৯নং ভাটিয়ারী ইউনিয়নে ৮টি, ৮নং সোনাইছড়ি ইউনিয়নে ৩টি, ৭নং কুমিরা ইউনিয়নে ৫টি, ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নে ৩টি, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে ৫টি, ৪নং মুরাদপুর ইউনিয়নে ২টি, পৌরসভায় ৩টি, ২নং বারৈযাঢালা ইউনিয়নে ৪টি ও ১নং সৈয়দপুর ইউনিয়নে ৭টি।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম বলেন, স্থানীয় প্রশাসন ও যৌথ আইন শৃঙ্খলা বাহিনী এসব কেন্দ্র গুলোকে বিশেষ নজরদারীতে রাখতে জোড়ালো পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নেয়া হয়।

কেউ যদি কোন ধরনের অপ্রীতিকর সহিংসতার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোরস্হতে দমন করা হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ