September 22, 2026, 7:58 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে বিপ্লব রায় কে দশ হাজার টাকা জরিমানা

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে বিপ্লব রায় নামে এক সার ডিলারকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ১ টায় দক্ষিণ দৌলতপুর তার সারের গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন, সহকারী কমিশনার ভূমি এমএ কাদের।

এ সময় অভিযানে অংশ নেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা আব্দুর শাকুর সাদী। বিপ্লব রায় মোহনগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাধা চরণ সাহা রায়ের ছেলে।

বিপ্লব রায় উপজেলা বড়তলী বানিহারী ইউনিয়নের নির্ধারিত সার ডিলার।

উপজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা আব্দুর শাকুর সাদী জানান, সারের নির্ধারিত মূল্য প্রতি বস্তুা ১ হাজর টাকার মধ্যে ১ হাজার ৫০ টাকা বিক্রি করা,রেজিস্ট্রার ঠিক মত না লিখা, সময়ের আগেই অতিরিক্ত সার বিক্রি করায় বর্তমান সময়ে সারের মজুদ কম থাকার মত অনিয়ম রয়েছে তার। তবে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে তাকে জরিমানা করা হয়েছে। অন্যান্য অনিয়মের জন্য তাকে সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ