July 27, 2026, 8:48 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

মোহনপুরে রহস্যজনক ভাবে ২ জনের মৃত্যু

রাজশাহী মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার ৫নং বাকশিমইল ইউনিয়নের ধোপাঘাটা বাজারে নেশা জাতীয় মাদকদ্রব্য অ্যালকোহল (কট) খেয়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতঃ ব্যাক্তিরা হলেন, ধোপাঘাটা গ্রামের জামেদের ছেলে পিন্টু (৫২), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন নাজিবুর রহমানের ছেলে সাহিন (৪৮), এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন মুক্তারের ছেলে বুলবুল (২৫)।

এলাকা সূত্রে জানা যায়, গত ২৮শে জানুয়ারি রাত্রে ধোপাঘাটা বাজারে একই স্হানে পিন্টু, সাহিন ও বুলবুল নামক ৩ ব্যাক্তিরা নেশা জাতীয় মাদকদ্রব্য (কট) সেবন করেন। মাদকদ্রব্য সেবন করায় ২৯শে জানুয়ারি ভোরে তাদের মধ্যে পিন্টু নামক একজনের মৃত্যু হয়।এবং দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩০ শে জানুয়ারি শুক্রবার দুপুর ১২,০০ টার দিকে সাহিন নামক ব্যাক্তিটির চিকিৎসাধীন অবস্থায় (রামেক) হাসপাতালে তাহার মৃত্যু হয়।

এই বিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ধোপাঘাটায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্হলে থানা পুলিশ উপস্থিত হয়েছিলো। এবং শুক্রবার সকালে মেডিকেল রিপোর্টে হার্ট ফেইলিউর- এ মৃত্যুর কারণ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। তাই এই ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ