July 26, 2026, 4:48 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনী কাজে বাঁধা প্রদান ও তাঁর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ- এডভোকেট জুবায়ের

সৈয়দ জালিস মাহমুদ

সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনী কাজে বাঁধা প্রদান ও তাঁর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ- এডভোকেট জুবায়ের।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনী কাজে বাঁধা প্রদান ও তাঁর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২৭ জানুয়ারি (মঙ্গলবার) এক বিবৃতি প্রদান করেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে একটি বড় দলের চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনী কাজে বাধা প্রদান একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব হয় না। নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকারে বাধা প্রদান গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অগণতান্ত্রিক এবং রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ