July 26, 2026, 6:45 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মোহনপুরে ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে বিশাল প্রচার মিছিল

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ শে জানুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে একযোগে বিশাল মিছিল বের হয়ে উপজেলা চত্বরে এসে সমবেত হয়। এবং মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব- আর -রশিদ।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহিন আকতার সামসুজ্জোহা, বিএনপি নেতা আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের আহ্বায়ক মোজাম্মেল হক, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, যুবনেতা মির্জা শওকত, আব্দুর রহিম, সাজ্জাদ হোসেন, নাহিদ পারভেজ হিমু সহ উপজেলা, ইউনিয়ন, ওর্য়াড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ ও জনসাধারণেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ