September 22, 2026, 10:53 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান বুলবুলি খাতুনের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পেয়ারা বেগমের পাশে জামায়াত শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ১ আটক রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স চুরির স্বর্ণ উদ্ধার তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাকৃবিতে ‘ফুড সেফটি ম্যানেজমেন্ট’ ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাগমারায় মুদিখানার দোকানে আগুন, দগ্ধ দোকান মালিক; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া বাজারে একটি মুদিখানার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে মুগাইপাড়া গ্রামের আবুল কালাম (৫০)-এর মালিকানাধীন মুদিখানার দোকান থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দোকানজুড়ে ছড়িয়ে পড়ে। বাজারে চিৎকার শুরু হলে দোকান মালিক আবুল কালাম দোকান থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় আগুনে তার শরীর ঝলসে যায়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকান মালিক দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসের কাজ নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ