July 27, 2026, 12:07 pm
শিরনাম :
৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা

তানোরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

তানোরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ১শ’ ১৫ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ।

রাজশাহীর তানোরে যৌথ অভিযানে ১শ’ ১৫ বোতল ভারতীয় তৈরি অবৈধ ফেন্সিডিলসহ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করেছে তানোর থনা পুলিশ ও সেনাবানীর সদস্যরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার দেবিপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে। তানোরে দায়িত্বরত সেনা সদস্যসহ তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে চালক পালিয়ে যায়।

পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১শ’ ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি শাহীনুজ্জামান)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ