July 27, 2026, 2:23 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বার্তা সম্পাদক

ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  1. সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার একটি বাগানে গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকুরণ বেগম উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।

ফকিরহাট থানা পুলিশের উপরিদর্শক (এসআই) শিবলী নোমান ও স্থানীয়রা জানান, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয়রা কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরণ বেগমের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

এদিকে ওই নারীর মৃত্যুকে ঘিরে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, “শুকুরণ বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।” #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ