July 27, 2026, 2:57 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

পাবনায় ডিবির অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

পাবনায় মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা, পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সেলিম রেজাসহ সঙ্গীয় ফোর্স পাবনা সদর থানাধীন দোগাছী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কোষাখালি রহমানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ তোফাজ্জল বিশ্বাস (৩৪), পিতা: ইউনুস বিশ্বাস, সাং: কোমরপুর অদম মোড়, থানা: পাবনা সদর, জেলা: পাবনা এবং মোঃ নাজমুল হোসেন (৩১), পিতা: মোঃ আবু বক্কর প্রাং, সাং: আরুয়াবান্দা, থানা: কুমারখালি, জেলা: কুষ্টিয়া।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ