July 26, 2026, 9:34 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বছরের প্রথম দিনেই ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

সারাদেশের ন্যায় ০১ জানুয়ারি, (বৃহস্পতিবার) ২০২৬ ময়মনসিংহের প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের মধ্যে এবছর বই উৎসব পালন ব্যতীত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে নিজ পাঠ্যক্রম অনুযায়ী বই সংগ্রহ করে।

ময়মনসিংহ জিলাস্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভ. ল্যাবরেটরি হাই স্কুল,মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে পাঠ্যবই বিতরণকালে অভিভাবকগণের সক্রিয় উপস্থিতি পরিলক্ষিত হয়। সার্বিক বিতরণ পরিস্থিতি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন।

ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এদিন সকালে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে পেরে নিজ উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে এবং একজন সুযোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ প্রদান করেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর তথ্য অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে সারাদেশে বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখের বেশি। এর মধ্যে শতভাগই সরবরাহ করা হয়েছে। ফলে প্রাথমিকের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতেই সব বই পাচ্ছে। মাধ্যমিক পর্যায়ে কিছু বইয়ের সংকট থাকলেও এনসিটিবি সূত্রে জানা যায়, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ