July 26, 2026, 8:22 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মোহনগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

নকল মুক্ত, সুশৃঙ্খল পরিবেশে, আনন্দ উৎসবের মধ্য দিয়ে মোহনগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ২৮ ডিসেম্বর) সকাল ১০টায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২০টি বিদ্যালয় এই জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ বৃত্তি পরীক্ষায় ৫০৬ শিক্ষার্থীর অংশ গ্রহণ করেন। এর মধ্যে ২০৪ জন, ছাত্র ও ৩০২ জন ছাত্রী। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, এ পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোঃ মামুন অর রশিদ, হল সুপারের দায়িত্বে ছিলেন, খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ গোলাম মৌলা, সহকারী হল সুপার, সিনিয়র শিক্ষক মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মোঃ বদরুল ইসলাম, পরীক্ষায় হল পরিচালনায় কর্তব্যরত শিক্ষক ছিলেন ২৬ জন।

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর বুধবার পর্যন্ত চলবে। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, এই পরীক্ষায় কোন ধরনের অনিয়ম হবেনা বলে আশা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ