সুন্দরবনের জলদস্যু ও বনদস্যুদের চিরতরে নির্মূল এবং জেলে-বাওয়ালী ও স্থানীয় লোকজনের জীবন জীবিকার সুরক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে শত শত সাধারণ জেলে, বাওয়ালী ও স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দিনে জেলে বাওয়ালিদের সমন্বয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বনদস্যু নির্মূলে জন্য স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল এলাকার দরিদ্র জেলে ও বাওয়ালীরা দীর্ঘদিন ধরে একটি চক্রের চাঁদাবাজি ও বনদস্যুদের নির্যাতনে অতিষ্ঠ। জীবিকার তাগিদে বনে গেলে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়। অবিলম্বে এই বনদস্যুদের চিরতরে নির্মূল এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি হয়।এ সময় উপস্থিত ছিলেন ও সংহতি প্রকাশ করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নুর ইসলাম হাজী, মুন্সিগঞ্জ ইউনিয়ন জামাতের আমির মোঃ আবুল হোসেন, শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য মো: আঃ রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসিদুর রহমান বাবু,মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমেদ আলী,মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হামজা, যুবদলের কার্য্যনির্বাহী আহ্বায়ক মিয়ারাজ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক কৃষিবিদ কৃষ্ণপদ পরমাণ্য, জামায়াত নেতা বাবলু রহমান, ৪ নং ওয়ার্ডের কার্য্য সদস্য আঃ তালেব জেলে প্রতিনিধি ও আহ্বায়ক হাবিবুল্লাহ ও আঃ আতিয়ার রহমান প্রমুখ।