সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান ২০২৬ ছিনিয়ে নিলো- সাহাপুর কলোনী (পূর্ব) সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
মঙ্গলবার, ২০ অক্টোবর ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব এবং দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায়, সেরা প্রতিমা ও ভাবনায়,- জগৎশ্রী সম্মানে ভূষিত করলেন, সাহাপুর কলোনি (পূর্ব ) সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে, ১৯ শে অক্টোবর সোমবার ঠিক দুপুর একটায় তাদের হাতে সম্মান তুলে দেন।
এই সম্মান পেয়ে ক্লাবের কর্তৃপক্ষরা ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব এবং দৈনিক যুগান্ত বাংলার কর্ণধার ও রিপোর্টারদের। তাহার সাথে সাথে শুভ শারদীয়ার শুভেচ্ছাও জানালেন।
সাহাপুর কলোনি (পূর্ব) সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৮০ তম বর্ষে তাহাদের এবারের ভাবনা তুলে ধরেছিলেন রংয়ের ক্যানভাস, যে রংয়ের মধ্য দিয়ে শিল্পীরা তাদের একটি সুন্দর ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন ,তার সাথে সাথে প্রতিমার সামঞ্জস্য, এই দুয়ের বিচারে তারা সেরা প্রতিমা ও ভাবনার শিরোপা ছিনিয়ে নিলেন।
ক্লাবের কর্ণধার ও সদস্যরা বলেন, আমরা খুব কম সময়ের মধ্যে এই ভাবনা তুলে ধরার চেষ্টা করেছি, আগামী দিনে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব, আপনাদের সম্মান আমাদেরকে আরো এগিয়ে চলার পথ দেখালো, আমরা গর্বিত আপ্লুত এই সম্মান পেয়ে, আর সাথে সাথে চোর বাগানে পদোষ্ট হয়ে যে ১৯ জন প্রাণ হারিয়েছেন তাদের প্রতিও তারা শ্রদ্ধা জানালেন এবং বলেন এটা খুব দুঃখজনক ঘটনা, যাহাতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হওয়ায় তাহার জন্য প্রশাসন থেকে শুরু করে সকলকে নজর রাখতে হবে। কারণ যারা মারা গেছেন তাহারা কারো না কারো বাড়ির ছেলে-মেয়ে। আমাদেরও ভাই বোন ও দাদাদের মতো, এই ঘটনায় বাঙালির বড় পূজোর দুর্গোৎসবকে কিছুটা প্ল্যান করে দিয়েছে।