বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের কামার গ্রামে জমি জমার বিরোধের জের ধোরে মোমরেজ মোল্লা(৮৫) পিতা মৃত্য আঃ আজিজ মোল্লা নামের এক বৃদ্ধ কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার, ১৭ অক্টোবর সকাল আটটার সময় মোল্লা নিজ ঘেরের পাড়ে ঘুরতে গেলে পুর্ব সত্রুতার জের ধরে বৃদ্ধকে হত্যার চেষ্টা চালায়, বৃদ্ধর মাথা পানির নিচে দিয়ে স্বাসরোধ করে মৃত্য নিশ্চিত করতে চেষ্টা চালায়।
দুর থেকে কয়েকজন বৃদ্ধার পা নাড়তে দেখে চিৎকার দিলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়, পরবর্তীতে শাখিল এবং নোবেল মোমরেজ মোল্লা কে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয় এবং পরবর্তীতে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সুত্রে যানা যায় মোমরেজ মোল্লার শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত এবং ডান হাতের কবজি ভেঙ্গে গেছে।
এ বিষয় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সাহাদোত হোসেন বলেন, এ বিষয়টি আমাদের কাছে তথ্য আছে, অভিযোগ পেলে আইনানুগত ব্যাবস্থা গ্রহন করা হবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।