টাঙ্গাইলের মির্জাপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ সিদ্দিকীর সরকারি অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ফিতা কেটে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম,সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি।