বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বাগেরহাট জেলা শাখার সাবেক জেলা সভাপতি ইসলামী আন্দোলনের এক বীর আব্দুর রাজ্জাক মোড়ল।
তিনি রবিবার, ১১ অক্টোবর,২০২৬ দুনিয়ার সফর শেষ করলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক স্ত্রী রেখে গেছেন। আব্দুর রাজ্জাক মোড়ল বাগেরহাট জেলার সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।
পেশাগত কারণে দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় অবস্থান করতেন। সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে ১০ অক্টোবর রাতে তাকে ইসলামী ব্যাংক হাসপাতাল, মিরপুরে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০:০০ টার পর তিনি ইন্তেকাল করেন।
আব্দুর রাজ্জাক মোড়ল ৯০ এর দশকের শেষ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে তিনি বাগেরহাট জেলা সভাপতি হিসেবে তার ছাত্র জীবন শেষ করেন।
সাংগঠনিক ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে তিনি বাগেরহাট জেলার বাহিরে অবস্থান করায় বাগেরহাটের বৃহত্তর রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত হতে পারেননি। তবে কর্মজীবনে তিনি যেখানেই ছিলেন সেখানে ইসলামী আন্দোলনের সহচর্যেই ছিলেন।
অসংখ্য ছাত্র আব্দুর রাজ্জাক মোড়লের সান্নিধ্যে এসে ইসলামী আন্দোলনে শামিল হয়েছে। বাগেরহাট জেলার ছাত্র দায়িত্বশীল গঠনের তিনি ছিলেন একজন যোগ্য কারিগর। তার মৃত্যুতে ইসলামী আন্দোলন একজন অকুতোভয় বীর সৈনিককে হারালো। আব্দুর রাজ্জাক মোড়লের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছি।
তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে আল্লাহ তাআলা ধৈর্যধারণের তৌফিক দান করুন।