ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে হেযবুত তওহীদ এর ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন ১০ অক্টোবর শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ এর এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দা পন্নী এবং ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি এনামূল হক বাপ্পা। সভাপতিত্ব করেন সামিয়া আক্তার ডলি।
নারী জাগরণে মূলমন্ত্র ইসলামের সঠিক আদর্শ ও ইসলাম ভিত্তিক রাস্ট্রগঠনে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তাগন বলেন নারীরা সমাজের বুঝা নয়,নারীরা আল্লাহর খলিফা। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত সন্মেলনে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।
সভা শেষে এক প্রেস ব্রিফিং করেন হেযবুত৷ তওহীদ এর এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।