ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে নিন্ম আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ৭ অক্টোবর বুধবার দুপুরে অনুষ্ঠিত এ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন।

মসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ এর সঞ্চালনায় এ কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসিক এর আঞ্চলিক কর্মকর্তা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা ও আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ৭০,৪০৫ টি কার্ড বিতরণ করা হবে। ইতোমধ্যে ৬৪,০৮৩ টি কার্ড প্রস্তুত করা হয়েছে।
প্রথম ধাপে বিতরণকৃত কার্ডের সংখ্যা ১৯০২টি।বরাদ্দ অবশিষ্ট রয়েছে ৬৩২২ টি কার্ড।